ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

jhenaidah-clash-photo-20-10-2016
.

ঝিনাইদহ (খুলনা) প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়ী-ঘর ভাংচুর করা হয়। আজ বৃহস্পতিবার (২০ অক্টােবর) সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের শফিউদ্দিনের ছেলে লাল্টু (৫০) ও তার ছেলে জসিম উদ্দিন (২২), আব্দুল মালেকের ছেলে মিলন হােসেন (২৫), টিটো শিকদারের ছেলে আশরাফুল হোসেন (২২), আব্দুল গণির ছেলে টিটো শিকদার (৪৫), কবির শিকদারের ছেলে শিমুল হোসেন (২২) ও রাজু হােসেন (২৩), মুনতাজ মোল্লার ছেলে স্বপন মোল্লা (৪৫), একরামুল মিয়ার ছেলে সুজায়েদ হোসেন (৬০), আব্দুল গণি শিকদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৬৫), মনিরুল ইসলাম খানের ছেলে রাজু আহম্মেদ (২০), আব্দুল গণির ছেলে টিপু হাসান (৩৫) সহ অন্ত ১৫ জন।

jhenaidah-clash-photo-20-10-2016-7আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফারুক চেয়ারম্যান ও টিটাের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরােধ চলে আসছিল।

এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন ঢাল সড়কি, হাসুয়া, রামদা, ফালা ও লাঠিসোটা এবং গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print