ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩শ দোকান পুড়ে ছাই, নিহত ১

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

rangamati-fire-pic-4
.

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে আগুনে দগ্ধ হয়ে শিখা সাহা নামের এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। আগুনে অন্তত তিনশত দোকান ও বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

rangamati-fire-pic-2
.

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাজারের সুমল দে নামক এক ব্যবসায়ীর লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

বাঘাইছড়িতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিস সদস্যরা রওয়ানা দেয়। কিন্তু সংকীর্ণ সড়কের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে বিজিবি-সেনাবাহিনী-পুলিশ ও স্থানীয় এলাকাবাসী চেষ্টা করে বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, রাঙামাটি জেলার অন্যতম বৃহৎ ব্যবসাকেন্দ্র এটি।

rangamati-fire-pic-9
.

বাঘাইছড়ি থানা এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে এক নারী নিহত হয়েছে এবং প্রায় তিনশত দোকান- বসতঘর পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম জানিয়েছেন, আগুনে এক নারী মারা গেছেন এবং প্রায় তিনশত দোকান  ও বসতঘর পুড়ে গেছে। তিনি বলেন, উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় এতো বড় বিপর্যয় ঠেকানো গেলো না।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print