ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটি সদর উপজেলাধীন দুর্গম বন্দুকভাঙ্গা ইউনিয়নের মাইচ্ছ্যা ছড়া এলাকায় বন্দুকযুদ্ধে সুমন চাকমা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টে ইউপিডিএফ মূলদলের সহকারি কোম্পানী কমান্ডার বলে জানাগেছে।

নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থলে রাঙামাটি কোতয়ালী থানা ও সুবলং ফাঁড়ির পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।

নিহতের প্রকৃত পরিচয় বা মূল ঘটনা এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি মন্তব্য করে তিনি জানান, ঘটনাস্থলটি রাঙামাটি সদরের সর্বশেষ এলাকায় অবস্থিত। লাশটি উদ্ধারের পর ঘটনার বিবরণ জানা যাবে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার ভোররাতে উক্ত এলাকায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে নয়টার সময় মাইচ্ছ্যাছড়া এলাকায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করতে পুলিশের একটি টিম সেখানে রওয়ানা দিয়েছে বলে জানাগেছে।

একটি সূত্র থেকে জানাগেছে, নিহতের নাম সুমন চাকমা, সে রাঙামাটির নানিয়ারচর এলাকার বাসিন্দা। চুক্তি বিরোধী ইউপিডিএফ এর সহকারি কোম্পানী কমান্ডার ছিলো সে। সূত্রটি জানায়, বন্দুকযুদ্ধের আগে উক্ত এলাকায় সুমন এর সাথে তার সহকর্মী অর্পন চাকমাসহ আরো কয়েকজন উক্ত স্থানে দায়িত্বরত ছিলো।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print