ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালী থেকে কুতুবদিয়া ওরশে যাবার সময় নৌকা ডুবি: ৪ জনের লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবিঃ কালের কণ্ঠ থেকে নেয়া।

চট্টগ্রামের বাঁশখালী থেকে কক্সবাজারের কুকুবদিয়ার দরবার শরীফের ওরশে যাওয়ার সময় বঙ্গোপসাগরে পৃথক নৌকা ডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- প্রবাসী মো. আক্কাস (২৮) মো. মিনহাজ (১০), আব্দুল মালেক (৫০) ও আব্দুল জলিল (৩২)। তারা সবাই বাঁশখালীর বাসিন্দা।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় ও সকাল ৯টায় সাগরে পৃথক দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

বাঁশাখালী থানার অফিসার ইনসার্জ  মোহাম্মদ রেজাউল করিম মজুমদার পাঠক ডট নিউজকে নৌকা ডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধারে কথা স্বীকার করে বলেন- সকাল ৯টায় এবং বেলা ৩টায় সাগরের মাঝ বরাবর এলাকায় দুটি পৃথক নৌকা ডুবির ঘটনায় ৪ জনের লাশ পাওয়া গেছে। দুটি নৌকাতে শতাধিক যাত্রী ছিল। সবাইকে উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।

তিনি জানান, কুতুবদিয়ার মালেকশাহ হুজুরের মাজারে ওরশ উপলক্ষে বাঁশখালির খানকাবাদ ও কাথারিয়া এলাকা থেকে এসব নৌকা নিয়ে ভক্তরা মাজারে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রীর কারণে সাগরের মাঝখানে ডুবে যায়। কোষ্টগার্ড ও নৌবাহিনী উদ্ধার কাজ চালায়।

স্থানীয় সুত্রে জানাগেছে, ৪০/৫০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ফিশিং বোটে ১২০/১২৫ জন যাত্রী নেওয়ার কারণে এ দুর্ঘটনাগুলো ঘটেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print