ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আরব আমিরাতে করোনা আক্রান্ত বাংলাদেশি শনাক্ত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

এবার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশির করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে।

শুক্রবার দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, শুক্রবার নতুন করে দুজন করোনাভাইরাস (কোভিড -১৯) আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সী বাংলাদেশি। অপরজন ৩৯ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক।

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন দুই রোগীসহ আমিরাতে মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। বাকি আটজনকে বিশেষ চিকিৎসা এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের ভাইরাসের পরিমাণ স্থিতিশীল থাকায় ভয়ের কোনো কারণ নেই।
এর বাইরে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কয়েকজন বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা ‘খুবই সংকটাপন্ন’।

গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চীনে মহামারি আকার ধারণ করে ভাইরাসটি। চীনের ৩১ প্রাদেশিক পর্যায়ের অঞ্চল ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়েছে ভাইরাসটি। এতে দুই হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print