ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় ২৪ শ্রীলংকান জেলে আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ২৪জন শ্রীলংকান  জেলেকে আটক করেছে  নৌবাহিনী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটক জেলেরা হলেন- টি মানজুলা ডি সিলভা (২৯), কে জানাত (৪৭), জিহান (২২), টি পেসান্না (২৪), পি আনতুনি (২৩), নিমেষ (২২), ডিনেশ ডামিরা (৩৬), সামন্তকুমার (৩৬), লর্ড জান্দিমার (২৮), টি নিরোশন (২৬), ডি মানচ (৩০), ডিনেশ লাসাংতে (২৮), প্রদীপ (৩১), লীসান্তাজায়া (৩৩), সামন কুমার (৩১), গায়ান (৩৮), আরপি ডিপপি (৩৬), নিশান (৩১), নিদুশান (৩২), ওয়াচিরে (৩৪), জুসান্ত কুমার (৩৪), উদয় কুমার (৪০), দানুকা প্রভা (৪০) ও দিপাল কুমার (৪১)।

তাদের কাছ থেকে চারটি ফিশিং বোট, ইঞ্জিন ও মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) মো. আরেফিন জুয়েল জানান বলেন, আজ সকালে নৌবাহিনীর সদস্যরা ২৪ জন শ্রীলংকান জেলেকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের হয়েছে।

পতেঙ্গা থানা সুত্রে জানাগেছে, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের খবর পেয়ে নৌবাহিনীর একটি টিম ভোরে ঘটনাস্থলে যায়। পরে চারটি ফিশিং বোটসহ ২৪ জন শ্রীলংকান নাগরিক জেলেকে আটক করা হয়

তাদের নামে সামুদ্রিক মৎস আইন ও বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print