ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কেন্দ্রিয় কার্যালয়ে সাক্ষাৎ দিচ্ছেন ডা. শাহাদাত হোসেন।

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মেয়র পদে নির্বাচন করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

আজ সোমবার রাত সাড়ে ৯টায় (২৪ ফেব্রুয়ারী) বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেয়র প্রার্থী হিসেবে ডা. শাহাদাতের নাম ঘোষণা করেন।

কেন্দ্রে অবস্থানরত চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা সাবেক চসিক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে চট্টগ্রামের ৬ জন বিএনপি নেতা মনোনয়ন পত্র নিয়েছিলেন।

তারা হলেন, মহানগর সভাপতি ডা, শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার মহিলা বিষয়ক সহ সম্পাদিকা ডা. লুসি খান, সেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আজম।

আজ ২৪ ফেব্রুয়ারী পূর্ব নির্ধারিত কেন্দ্রিয় কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎ নেয় কেন্দ্রিয় বিএনপি। রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত সাক্ষাত শেষে রাত সাড়ে ৯টায় মহাসচিব চট্টগ্রাম সিটি কর্পোরেশন দলের মেয়র প্রার্থী হিসেবে যা. শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print