ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় শিপ ব্রেকিং ব্যবসায়ী নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ কামরুল হাসান (২৮) নামে শিপ ব্রেকিং ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল হাসান বরিশাল জেলার ভাউখালী থানার রাজাপুর গ্রামের মোঃ মহসিনের পুত্র। তিনি একজন শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার সময় লালবেগ শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে ব্যবসায়িক কাজ সেরে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কে উঠার সময় ঢাকামূখী একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে গুরুতর আহত হর তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

চমেক পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন জানান, দুপুর ১২টার সময় লালবেগ এলাকায় মোঃ কামরুল হাসান নামে এক শিপ ব্রেকিং ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা পর চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print