ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আওয়ামী লীগের সম্মেলনে যায়নি বিএনপির কোন নেতা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

bnp-awamilig
.

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপির কোনো প্রতিনিধিদল অংশ নেয়নি বলে দলটির উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

উদ্বোধনী সেশনে বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক দলের আমন্ত্রিত শীর্ষ নেতারা অংশ নিলেও সেখানে বেলা পৌনে ১২টা পর্যন্ত বিএনপির কাউকে দেখা যায়নি।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তার জানা মতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কোনো প্রতিনিধি যোগ দেননি। কেউ সম্মেলনে যোগ দিবেন কি না সে বিষয়ে চেয়ারপারসনের পক্ষ থেকে তার কাছে কোনো নির্দেশনা আসেনি বলেও জানান শায়রুল কবির খান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দিনব্যাপী সম্মেলন। কোন সেশনে কে যায় সে বিষয়ে আমি তো জানি না। তাই আমি এ বিষয়ে আপাতত কিছু বলতে পারছি না।’

এরআগে আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print