ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেসবুকে প্রেম, বিয়ের আশ্বাসে ভোগ, অবশেষে অন্তঃসত্ত্বা কলেজ ছাত্রী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

প্রতিকী ছবি।

খুলনা মহানগরীর পৈপাড়া এলাকার এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ মাস ধরে ধর্ষণে অপরাধের এক মামলায় গ্রেফতার গাজী মো. তাহেরকে (১৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার (৪ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করে রিমান্ডের শুনানির দিন আগামী রবিবার ধার্য করেছেন। গাজী মো. তাহের নগরীর গল্লামারি ১৯৪/৯, দরগাহ রোডের জিএমএ বারীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নগরীর পৈপাড়া এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে ফেসবুক পরিচয়ে প্রেমের সর্ম্পক গড়ে উঠে তাহেরের। সে সুবাদে ওই ছাত্রীর বাবা-মা বাসায় না থাকায় প্রায় তাহের আসা-যাওয়া করতে থাকে। গত বছরের ১জুলাই থেকে ২৫আগস্ট পর্যন্ত তাহের ছাত্রীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এতে সে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি তাহেরের বাবা-মাকে জানালে তাহের সন্তানের পরিচয় অস্বীকার করে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এঘটনায় অন্তঃসত্ত্বা ওই ছাত্রী বাদী হয়ে তাহেরের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। যার নং-৬।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print