ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পূর্ব লন্ডনে বাংলাদেশি কিশোর খুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পূর্ব লন্ডনে শানুর আহমেদ দাইয়ান (১৬) নামে এক বাংলাদেশি কিশোর খুন হয়েছে। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী গ্রামের শরীফ আহমদের ছেলে। বুধবার রাতে নিহতের চাচা শিব্বির আহমদ রাহাত এ তথ্য জানিয়েছেন।

নিহতের চাচা জানান, মা ফাতেমা বেগমের সঙ্গে গত সোমবার রাতে ডাক্তার দেখাতে বাইরে যায় দাইয়ান। সেখান থেকে বাসায় ফেরার পর স্কুলের বন্ধুরা তাকে বাইরে যাওয়ার জন্য ফোন করে। আধা ঘণ্টার মধ্যে বাসায় ফিরে আসবে বলে সে বাইরে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে বাসায় ফিরে না এলে তাকে কল দিয়ে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে লন্ডনের একটি রেলস্টেশনের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মৃতদেহটি লন্ডনের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ফাতেমা বেগম ও তার স্বামী শরীফ আহমদ দীর্ঘদিন যাবৎ পূর্ব লন্ডনে বাস করছেন। তাদের দুই ছেলে। বড় ছেলে দাইয়ান ও ছোট ছেলে রাইয়ান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print