ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনা আতঙ্কে ইতালিতে সব স্কুল বন্ধ ঘোষণা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন বিশ্বের ৮০টিরও বেশি দেশে হানা দিয়েছে। এর মধ্যে চীনের বাইরে ইরান ও ইতালিতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতালিতে আজ থেকে সব স্কুল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। পাশাপাশি দর্শক ছাড়াই আগামী একমাস ইটালিয়ান ফুটবল লিগসহ সব ধরনের খেলা অনুষ্ঠিত হবে।

ইতালিতে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যাও ৩ হাজার ছাড়িয়েছে। আর গোটা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত ৩২০০ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই চীনে। চীনের বাইরে এখন পর্যন্ত ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি।

এদিকে ১০ দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা হলেও শিক্ষার্থীরা দ্রুতই বিদ্যালয়ে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ইতালির শিক্ষামন্ত্রী।

তিনি বলেছেন, ‘দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের কাছে সব সুবিধা পৌঁছে দেয়ার চেষ্টা হবে।’ দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার পক্ষে মত দিয়েছেন।

এরইমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতালিতে সিনেমা হল, থিয়েটার ও বিভিন্ন অনুষ্ঠানাদির ওপরও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে দেশটির সরকার।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print