ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত ৯ টায় ও রাত ১ টায় বাড়বকুণ্ড ও সলিমপুরের ফকিরহাট এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা যান। রাতে বাড়কুন্ড এলাকার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যাক্তি আহত হয়। কুমিরা হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থান মারা যান। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে রাত ২টার দিকে উপজেলার কালুশাহ্ মাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় রুহুল আমিন (৬০) নামের একজন নিহত হয়। তিনি শাহাজালাল সার্ভিস সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালী বলে জানা গেছে। অপর দিকে শনিবার কুমিরায় মিনিবাস ও সিমেন্ট বুঝায় ট্রাকের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়।

আজ রবিবার সকাল ১১টার সময় ফৌজদার হাট লিংক রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন।

বার আউলিয়া হাইওয়ে থানার এস আই মিজান জানান, আমরা খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print