ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি-প্রধানমন্ত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

pm-spech
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমার বয়স সত্তর হয়ে গেছে। আর কতো, নতুন নেতৃত্ব আনতে হবে। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আনার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান অধিবেশনের সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, আমার বয়স সত্তর হয়ে গেছে। আর কতো, নতুন নেতৃত্ব আনতে হবে। সারা দেশের কাউন্সিলররা এ সময় সমস্বরে না, না বলে তার এ বক্তব্যের বিরোধিতা করেন এবং শেখ হাসিনাকেই মূল নেতৃত্বে থাকতে হবে বলে সাফ জানিয়ে দেন। তারা প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষেও জয়, জয় বলে স্লোগান দিতে থাকেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে আরও একবার ক্ষমতায় আনতে হবে। এখানে বসে থাকলে হবে না। কাজ করতে হবে। মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। মানুষকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে। গত সাত বছরে আওয়ামী লীগ যে কাজ করেছে, তার সুফল জনগণ পাবে আবারও ক্ষমতায় এলে। বিএনপির লুটেরারা এলে সেটা হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি। সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক জাতি গঠনে কাজ করছেন।

আওয়ামী লীগের আজকের শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ আজকের যে অবস্থানে এসেছে, তাতে কেউ আওয়ামী লীগকে অবহেলা করতে পারবে না।

শনিবার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অতিথিরা, যারা সম্মেলনে এসেছেন, তারা বক্তব্য দিয়ে গেছেন। তারা সবাই আওয়ামী লীগের প্রশংসা করে গেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে গেছেন। জিয়াউর রহমানের সময় জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিলো। সে সময় শুধু আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিতো। আজকে সেই স্লোগান আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়েছে’।

সকাল ৯টা ৩৮ মিনিটে শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন ইউনিটের ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর।

শেখ হাসিনার বক্তব্যের পর বক্তব্য দিচ্ছেন বিভিন্ন সাংগঠনিক জেলার নেতারা। তাদের বক্তব্য শেষ হলে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print