ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি’র আবাসিক হল থেকে ইতালি ফেরত যুবকসহ ৬জন কোয়ারেন্টাইনে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল থেকে ইতালি ফেরত এক যুবকসহ ছয় শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল রবিবার দিবাগরাত ২টার দিকে শহীদ আবদুর রবে হলের ৩২০ নম্বর কক্ষে তাদের চট্টগ্রামের ফৌজদারহাট আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এর আগে তারা তিনদিন ধরে চবি হলে অবস্থান করছিল বলে জানায় কর্তৃপক্ষ।

কোয়ারেন্টাইনে পাঠানো ৬ জন হলেন-ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার ইতালি ফেরত দস্তগীর হোসাইন মাহফুজ, সদরের সিরাজাম মুনির দুর্জয়, কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শিক্ষার্থী সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল ও চবির রব হলের দুই শিক্ষার্থী উদ্ভিদবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র শাহনেওয়াজ রানা এবং একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জয়।

এদিকে ওই কক্ষের আবাসিক ছাত্র শাহনেওয়াজ রানা ও জয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান চবি কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, ইতালি ফেরত এক প্রবাসীসহ ৬ বহিরাগত রেব হলে অবস্থানের কথা আমরা জানতে পেরে তাৎক্ষণিকভাবে ওই ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। পরীক্ষা নিরীক্ষা করে তাদের যাচাই করা হবে। আর যে শিক্ষার্থী তাদের এনেছে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানাযায় গত ৫ মার্চ ইতালি থেকে ফেরেন দস্তগীর হোসাইন মাহফুজ নামে ওই যুবক। বিমানবন্দরের কোনো চেকআপ না করিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। তার সাথে আসে নিজ এলাকার বন্ধুরা। তারা রাঙামাটির সাজেক ভ্রমণের জন্যই মূলত এখানে এসেছিল বলে জানায়। বিগত বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের ওই কক্ষে অবস্থান করছিলেন তারা। আর তাদের নিয়ে আসেন শাহনেওয়াজ নামে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। প্রায় ২-৩ দিন পর্যন্ত তারা হলে অবস্থান করার পর গতকাল রাতে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিযাল বডি তাদের উদ্ধার করে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠায়।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে চরম আলোচনা সমালোচনা। আর আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সচেতন হওয়ার সাথে শিক্ষার্থীদেরও সচেতন থাকার কথা উল্লেখ করেন তারা।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print