ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জিপিএ-৫ পেলেও ভর্তি পরীক্ষায় পাস করছে না শিক্ষার্থীরা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1439056767-1
জিপিএ ৫ পেয়ে শিক্ষার্থীদের উল্লাস।

দেশে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার ন্যূনতম নম্বর তুলতে পারছে না।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত না হওয়ায় শিক্ষার্থীরা ছিটকে পড়ছে উচ্চ শিক্ষা থেকে-এমন অভিমত শিক্ষাবিদদের। সংকট সমাধানে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পরামর্শ তাদের।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাসের হার আর জিপিএ-৫ এ রেকর্ড গড়ার প্রতিযোগিতা চলছে কয়েক বছর ধরে।

অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া হাজার হাজার শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে ন্যূনতম পাস মার্কস তুলতে পারছে না।

চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক ফেলের রেকর্ড হয়েছে, পাস করেছে মাত্র ৫.৫২ ভাগ শিক্ষার্থী। এক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে না পারলে সহসায় এমন বিপর্যয় কাটবে না বলে মত দিয়েছেন শিক্ষাবিদরা।

শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন,‘মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখা পড়ার মান সঠিক নয়, পরীক্ষা পদ্ধতি ও ঠিক নয় এবং পরীক্ষার খাতা মূল্যায়নের পদ্ধতি ঠিক নয়।’

জ্ঞানার্জনের চেয়ে ভাল জিপিএ প্রাপ্তি কে বেশি উৎসাহ দেয়ার প্রবণতা দেশের শিক্ষাব্যবস্থাকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মত শিক্ষাবিদদের।

শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরি জানান, ‘জ্ঞান কেন্দ্রীকতা থেকে পরীক্ষা কেন্দ্রীকতায় ঝুঁকে পড়ছে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠান। সবাই ছুটছে জিপিএ ৫ এর দিকে।’

সংকট থেকে উত্তরণে শিক্ষার্থীদের ভাষা শিক্ষার দিকে অধিক মনোযোগী হবার পরামর্শ দিলেন ঢাকা বিদ্যালয়ের উপাচার্য।

এদিকে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের গুলোতে ইংরেজি শিক্ষার বিষয়টি বেশ দুর্বল, ভালো ইংরেজি শিক্ষক পর্যন্ত পাওয়া যায়না, এমনকি কোন কোন প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক পর্যন্ত নেই।’

সংকট থেকে উত্তরণে সরকারকে আত্মতুষ্টি থেকে বের হয়ে এসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মান যাচাই করার তাগিদ শিক্ষা বিশেষজ্ঞদের। সুত্র: সময় টিভি

সর্বশেষ

বাঙালি সংস্কৃতি ধারণের তাগিদ এম এ মালেকের

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী আটক

সাতকানিয়ায় কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে মামলা

ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যদ্রব্য রেখে ৮০ হাজার টাকা জরিমানা গুনলো হাসান বেকারী

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print