ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

ballo-bibaho20150502194601
.

চট্টগ্রামের বাঁশখালী পৌরসদরের জলদীতে তানিয়া আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। বর ৩৬ বছর বয়সী বিদেশ ফেরত মোহাম্মদ মুবিন উত্তর জলদী নেয়াজর পাড়া এলাকার মৃত নেছার আহমদের ছেলে। কনে তানিয়া উত্তর জলদী খলিল শাহ পাড়া ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

গত ২১ অক্টোবর আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে এই বিয়ে অনুষ্ঠিত হয়। এই বাল্য বিয়েকে ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও খোদ মেয়ে এবং পরিবারের লোকজনের দাবী উপযুক্ত বয়সেই তানিয়ার বিয়ে হয়েছে।

তানিয়ার মা শরীফা বেগম ও এলাকার লোকজন জানান, তানিয়া ৬ষ্ঠ শ্রেণিতে পড়লেও তার বয়স এখন ১৯ এর উপরে। নোটারী পাবলিক এবং কাবিনের মাধ্যমে কাজী অফিসে এ বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে কনের পরিবার দাবী করলেও সরজমিনে রবিবার পর্যন্ত বাঁশখালী পৌরসভার কাজী অফিসে এ বিয়ে নিবন্ধনের কোন আলামত পাওয়া যায়নি।

অপরদিকে মাদ্রাসার শিক্ষিকা নাহিদা সোলতানা জানান, তানিয়া এই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির নিয়মিত ছাত্রী হলেও গত ৪ দিন ধরে সে মাদ্রাসায় আসছে না। শুনেছি এক প্রবাসীর সাথে তার বিয়ে হয়েছে। নেয়াজর পাড়া এলাকার জহিরুল ইসলাম, শহিদুল্লাহ, রফিকুল ইসলাম জানান, মেয়ে পক্ষ টাকার বিনিময়ে প্রবাসীর কাছে অপ্রাপ্ত বয়স্ক মেয়েটির বিয়ে দিয়েছে। বিষয়টি আমরা উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি।

বাঁশখালী পৌরসভার ভারপ্রাপ্ত কাজী মাওলানা আবিদুর রহমান জানান, তার কার্যালয়ে তানিয়ার বিয়ের কাবিন নামা হয়নি। চলতি মাসে এখানে শুধু একটি মাত্র বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, বাঁশখালীতে গত কয়েক মাসে একাধিক স্কুল ও মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে প্রশাসন স্থানীয় জনগণের সহযোগিতায় বেশ কয়েকটি বিয়ে ভুন্ডল ও অভিযুক্তদের জরিমানাও করেছে।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print