ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ক্লিনিক গুলোতে ভোক্তা অধিকার আইন প্রতিপদে লংঘন হচ্ছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

still1025_00000
চট্টগ্রাম সার্কিট হাউজে ভোক্তা অধিকার সম্পর্কিত সেমিনারে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক সামশুল আরেফিন।

চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিন বলেছেন, নগরীর ক্লিনিক গুলোতে ভোক্তা অধিকার আইন প্রতিপদে লংঘন হচ্ছে। এক্ষেত্রে ভোক্তাদের নিজেদের অধিকার নিয়ে আরো সচেতন হতে হবে। ভোক্তা অধিকার আইন আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে পরিকল্পনা গ্রহন করা হচ্ছে।

তিনি আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে “জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার আইন ২০০৯” বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক বলেন, এ আইনটি গ্রন্থে লেখা থাকলেও বিগত সময়ে এর প্রয়োগ সম্ভব হয়নি নানা প্রতিকুলতায়। সাম্প্রতিক সময়ে আইনের প্রয়োগের কারণে বাজারে কিছুটা স্থিতিশীলতা নেমে এসেছে। পণ্য ওজনে কম দেয়া এবং মূল্য বেশী রাখা নিয়ে আরো বেশী সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক ।

সেমিনারে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ পরিচালক জুবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশিদ, চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জামাল আহমেদ, ক্যাব’র চট্টগ্রাম শাখার সভাপতি এসএম নাজের হোসাইনসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print