ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হেফাজত আমীর আল্লামা আহমদ শফি অসুস্থ হাসপাতালে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় তাঁকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়ছে। হঠাৎ করে অসুস্থতা বৃদ্ধি পেয়ে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, কয়েকদিন যাবত শারিরীক নানা সমস্যায় ভুগছিলেন শাহ আহমদ শফী। আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিক বিভিন্ন সমস্যা রয়েছে তাঁর। অসুস্থতা বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন কিছুটা সুস্থ বোধ করছেন তিনি।
হেফাজত আমিরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print