ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্কাউটিংয়ের মধ্য দিয়ে দেশকে অনেকদূর এগিয়ে নেয়া যায়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি : 

scouts-2269
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেছেন, শিক্ষার পাশাপাশি স্কাউটিংয়ের মধ্য দিয়ে সমাজ তথা দেশকে অনেকদূর এগিয়ে নেয়া যায়। স্কাউটিং একজন শিক্ষার্থীকে আত্ম প্রত্যয়ী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে সহায়ক ভূমিকা পালন করে।

২৬ অক্টোবর বুধবার বিকেলে বোয়ালখালী উপজেলার চরখিদিরপুর বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বপ্ন কুঁড়ি মুক্ত স্কাউট দলের দীক্ষা ও এ্যাওয়ার্ড প্রাপ্তদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্কাউটিংয়ের সাথে জড়িত তারা কখনো অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকতে পারে না। অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে।

স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি, থানা অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী, উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক মো. জানে আলম, স্কাউট কমিশনার বিশ্বজিৎ বড়–য়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমীন চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীর, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, পৌর প্যানেল মেয়র মুজিবুর রহমান মুজিব।

সভায় রাষ্ট্রপতি দ্বিতীয় সর্বোচ্চ এ্যাওয়ার্ড সিলভার ইলিশ প্রাপ্ত মো. কামাল উদ্দিন এল. টি, পরপর তিনবার সফল জেলা সম্পাদক এসএম শাহনেওয়াজ আলী মির্জা এল.টি, রাষ্ট্রপতি এ্যাওর্য়াড প্রাপ্ত অনরুদ্ধ বড়ুয়া, সমাজ উন্নয় এ্যাওয়ার্ড প্রাপ্ত মো. সালাহ উদ্দিন, আশিকুল ইসলাম সৌরভ ও মো. বদরুদ্দোজা খানকে সম্মাননা দেয়া হয়।

স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. তাজুল ইসলাম রাজুর সঞ্চালনায় দিনব্যাপী এ দীক্ষা অনুষ্ঠানে জাতীয় পতাকা ও স্কাউটিং পতাকা উত্তোলন করেন সমাজ সেবক মো. দিদারুল আলম। এতে ২৫জন স্কাউটার দীক্ষা প্রদান করেন স্কাউটার মো. মোশারফ হোসেন। এসময় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print