ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোম্পানীগঞ্জে মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মায়ের সাথে কথা কাটাকাটির জের ধরে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

নিহতের নাম আবদুল আজিজ (১৮) সে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিয়াধন ব্যাপারী বাড়ির ওমান প্রবাসী মাহমুদুল’হক র ছেলে এবং সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।

আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মররদহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আগামীকাল রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরের দিকে পারিবারিক বিষয় নিয়ে নিহত আজিজের সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জের ধরে বসতঘরের একটি পরিত্যক্ত কক্ষে দুপুর ৩টার দিকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print