ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলি খোয়াজ নগরে কটন মিলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

gajipur_fire_24752_1473475205
.

চট্টগ্রামের কর্ণফুলি নদীর অপর পাড় খোয়াজ নগর এলাকায় একটি কটন কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন প্রতিষ্ঠানটির মালিক পক্ষ।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি পাঠক ডট নিউজকে জানান, সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের লামা বাজার এবং আগ্রাবাদ ষ্টেশন থেকে ২টি ইউনিটের ৩ টি গাড়ি ঘটনাস্থলে পৌছে  দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।

খোয়াজ নগররের ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় “গোল্ডেন সান” নামে এ সুতা তৈরীর কারখানায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কিসের থেকে আগুনের সুত্রপাত এবং অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি তাৎক্ষনিক নিরূপন করা যায়নি।

বাংলাদেশ এবং থাইল্যান্ডের যৌথ মালিকানাধীন এ প্রতিষ্ঠানের এমডি বেলাল জানান, সকালে হঠাৎ করে কারখানায় আগুন লেগে যায়। আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হবে।

একশভাগ রপ্তানীমুখি এ কটন মিলের অন্তত ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ৩ সদস্যের একটি কমিটি গঠন করবে বলে জানান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print