ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে জ্বরে শিশুর মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় শরীরে জ্বর নিয়ে মোঃ হাসান নামে ৫ বছরের এক শিশু মারা গেছে।

আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার রাত থেকে তার শরীরে জ্বর আসে বলে জানায় পরিবার।

শিশুটির শরীরে করোনা ভাইরাস সংক্রম হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে মারা যাওয়া শিশুটি করোনা আক্রান্ত হয়েছে সন্দেহে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মাদামবিবিরহাট সোনারগাঁ পেট্টোল পাম্পের পশ্চিমে আলী আজম মাষ্টারের ভাড়া বাসায় বাস করেন মৃত হাসানের পিতা চা দোকানে কর্মচারী মোহাম্মদ হোসেন। তার বাড়ি নোয়াখালী।

এব্যাপারে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, শরীরে জ্বর নিয়ে এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে আমি বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে জানালে সেখান থেকে ডাক্তার এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এবং লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন বলেন, জ্বরে মারা যাওয়া শিশুর করোনা আক্রান্ত কিনা নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিক্ষার জন্য তা ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়েছে। রেজাল্ট আসলে জানা যাবে শরীরে করোনা ভাইরাস সংক্রামন ছিল কিনা।

আজ বিকালে শিশুটির লাশ মাদামবিবিরহাট এলাকায় দাফন করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print