ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে পোষাক শ্রমিকের লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

dead-body-1
ছবি: প্রতিকী।

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে পুলিশ  মোঃ রুবেল (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার রাতে স্থানীয় রায়হান কলোনী (ভোলা ফকিরের বাড়ী পাশে)  থেকে পুলিশ তার তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে রুবেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে. স্ত্রীকে নিয়ে রুবেল  ২/৩বছর যাবত রায়হান কলোনীতে বসবাস করে আসছিলেন। সে ইপিজেডের মেরীমো কারখানা নামে একটি গার্মেন্টস ফ্যাক্টুরীতে কাজ করতো। তার স্ত্রী ইয়াং ওয়ান লিঃ সুইং অপারেটর হিসেবে কাজ করেন বলে প্রতিবেশীরা জানান।

আশে পাশের প্রতিবেশিরা পুলিশকে জানিয়েছে প্রতিদিন রুবেল অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত ৯/১০টায় বাসায় আসলেই প্রায় চিৎকার ছেচামেছি শুনতেন বা স্ত্রীর সাথে ঝগড়া/গাল মন্দ হতো। কিন্তু ঘটনার দিন নির্ধারিত সময়ের আগেই বাসায় চলে আসে সে। তবে কারণে আত্মহত্যা করেছে কেউ তা বলতে পারছে না । তবে কলোনীবাসী মনে করছেন যে, পারিবারিক কলহেই রুবেল আত্মহত্যা করতে পারেন ।

বন্দর থানার এস আই শফিক জানান বৃহস্পতিবার রাত্র সাড়ে ৮/৯টায় মৃত্যূর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রিুবেলের গ্রামের বাড়ি ভোলার ভান্ডারিয়ার এলাকায় তার পিতার নাম  মোঃ নান্নুমিয়া।

সর্বশেষ

বাঙালি সংস্কৃতি ধারণের তাগিদ এম এ মালেকের

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী আটক

সাতকানিয়ায় কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে মামলা

ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যদ্রব্য রেখে ৮০ হাজার টাকা জরিমানা গুনলো হাসান বেকারী

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print