ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে প্রথম করোনা শনাক্ত: বাড়ী লকডাউন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারীতে এই প্রথম এক ব্যক্তির (৬৯) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি হাটহাজারী থানাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের শাহ আমানত কলোনিতে বসবাস করেন।

আক্রান্ত ব্যক্তি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালেই আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ বলেন, ‘করোনা উপসর্গ থাকায় আক্রান্ত ব্যক্তি ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষা করান। এতে তার করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

তবে আক্রান্ত ব্যক্তি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেননি বলে জানিয়েছেন ডা. ইমতিয়াজ।

এদিকে আজ মঙ্গলবার সকালেই আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print