ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আদালতের অভিযানে বাল্য বিয়ের ভুঁড়িভোজন ভন্ডুল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

download
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে একটি হোটেলে আকদ অনুষ্ঠানের আয়োজন চলছিল। ৫০জন বর যাত্রীর খাবারেরও আয়োজন করা হয়। এসময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ভুঁড়িভোজ বন্ধ করে দিয়ে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬(১) ধারায় বর কনের অভিভাবককে জরিমানা করেন। এছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা নেয়া হয় উভয় পক্ষ থেকে।

আজ ২৮ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কাজী মাহবুবুল আলম এ আদালত পরিচালনা করেন। তিনি জানান, শুক্রবার দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের ওয়াহেদ আলী বাড়ির হাজী নুরুল আমিনের মেয়ে খাদিজাতুল কোবরা (১৭)এর সাথে একই এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে ওমর ফারুক পারভেজ (২২) এর আকদ অনুষ্ঠান আয়োজন করে। খবর পেয়ে পুলিশ দিয়ে তাদের ভ্রাম্যমাণ আদালতে আনা হয়।

বিকেলে বাল্য বিয়ে না দেয়ার শর্তে কনের চাচা পিতা মৃত গুল মোহাম্মদের ছেলে মো. হোসেন (৬৬)কে ১হাজার টাকা ও বরের বড় বোন কহিনূর বেগম (৪৮)কে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই বছর আগে কনে পিসি সেন উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ করেছে বলে জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print