ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে মুদির দোকানে: ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর বাজার (এনায়েতপুর বাজার) একটি মুদির দোকানে অভিযান চালিয়ে ন্যায্য বিক্রির পণ্য (টিসিবি)র ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্থানীয় আবুল কালাম স্টোরে অভিযান চালিয়েএ অভিযান চালায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে ওই মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে দুপুরে এনায়েত পুর বাহারে একটি দোকানে অভিযান চালিয়ে সেখানে অবৈধভাবে মজুদ করা সরকারী টিসিবির ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করি। আইন অনুযায়ী টিসিবির যে কোন পণ্য এভাবে বিক্রয় দন্ডনীয় অপরাধ। তাই ওই দোকানীকে অর্থদন্ড করা হয়েছে।

তিনি বলেন যারা এধরণের অবৈধ কর্মকান্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপজেলার প্রশাসনের পক্ষ হতে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print