ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কেরানীগঞ্জে জামায়াত নেতার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ, শিশু নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় জামায়াত নেতা হাজী আবুল হোসেনের বাড়ির চারতলায় বৃহস্পতিবার ভোর ৪টায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের ধারণা বোমা কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের প্রায় ২৫ টি বাড়ির জানালার গ্লাস ও আসবাবপত্র ভেঙে যায়। এতে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। দুই নারী আরও ১১ আহত হয়েছে। বিস্ফোরণে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত নেতা হাজী আবুল হোসেনের বাড়ির চার তলায় ১০/১২ জন শিবিরকর্মীরা থাকতো। বিস্ফোরণের পরপর বাড়ির মালিক আবুল হোসেন ও শিবিরকর্মীরা পালিয়ে গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান জানায়, এটি বোমা বিস্ফোরণ, নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা তদন্ত না এখুনি কিছু বলা যাবে না। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান,আহতের মধ্যে এক শিশু মারা গেছে। নারীসহ চার জন ঢাকা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি,দাবি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে রুমের আসবাবপত্র আগুনে পুড়ে যেত। তাছাড়া রুমের গ্যাস সিলিন্ডার অক্ষত আছে। বোমা বিস্ফোরণ না হলে আশপাশের ২৫ টি বাড়ি ক্ষতি হতো না।

তারা বলেন, গত ছয়মাস আগেও নারায়ণগঞ্জ জেলার ডিবি পুলিশ এই জামায়াত নেতার বাড়ি থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print