ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

mirsarai-dakat-pic
মীরসরাইয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ৩ ডাকাত।

চট্টগ্রামের মীরসরাইয়ে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ৩ ডাকাত নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত আড়াইটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

এসময় ডাকাত দলের ব্যবহৃত ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি চন্দন দেবনাথ পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজামপুর এলাকায় ডাকাত দল অবস্থান করেছে এমন খবরের ভিক্তিতে র‌্যাব অভিযান চালালে র‌্যাবকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালায়। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায় এতে ঘটনাস্থলে ৩ ডাকাতের মৃত্যু হয়।

1-29-10-16
বন্দুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র মালামাল।

ঘটনাস্থল থেকে ৩টি বিদেশী পিস্তল ২টি ওয়ার শূট্যারগান উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবী তাদের গাড়িতে প্রথমে হামলা চালায় ডাকাত দল। এসময় গাড়ির একটি চাকা ফুটো হয়ে যায়। দুই র‌্যাব সদস্য আহত হয়। পরে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালের দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষন গুলিবিনিময় ঘটে।
এসময় ৩ ডাকাতের মৃত্যু হয়।

সীতাকুন্ড এএসপি সার্কেল মাহবুবুর রহমান জানান, শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব ফেনী অফিসের একটি টিম টহলে ছিল। নিজামপুর তদন্ত কেন্দ্রের ৫০০গজ সামনে ওয়াহেদপুর এলাকায় হঠাৎ র‌্যাবের ব্যবহৃত সিভিল মাইক্রোবাসের চাকায় বিশেষ প্রক্রিয়ায় পামচার করে ডাকাতরা। পেছন দিক থেকে গাড়ীর কাচে গুলি করে। এসময় র‌্যাব সদস্যরা গাড়ি থামিয়ে মহাসড়কে নামলে ডাকাতরা মুখোমুখি গোলাগুলি হয়। মহাসড়কের পাশ্ববর্তী জমিতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে অজ্ঞাতনামা ৩ ডাকাত নিহত হয়। র‌্যাবের টহল টিমের নেতৃত্বে ছিলেন র‌্যাবের ফেনী ক্যাম্পের এএসপি মোঃ শাহজালাল।

14875884_1123083161106079_813260115_o
থানায় নেয়ার ৩ ডাকাতের মরদেহ। ছবি -আনোয়ার হোসেন।
এসময় ডাকাতদের কাছ থেকে ৩টি পিস্তল, ২টি এলজি, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এদিকে  মিরসরাই থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ এমকে ভূইয়া জানান,  উপজেলার নিজামপুর পুলিশ ফাঁড়ির সন্নিকটে কমলদহ বাইপাস রোডে  র‌্যাবের সাথে ডাকাত দলের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে বলে র‌্যাব জানিয়েছে। লাশ তিনটি থানায় আছে। তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

 

 

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print