ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কিট পরীক্ষার অনুমতি পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের কিট পরীক্ষা করার অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ইউএনবির সাথে আলাপকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তর তাদের একটি চিঠির মাধ্যমে এ অনুমতি দিয়েছে।

ডা. জাফরুল্লাহ বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বা আইইডিসিআরে গণস্বাস্থ্যের কিটগুলো পরীক্ষা করা যেতে পারে।

তিনি বলেন, তারা শিগগিরই বিএসএমএমইউ কর্তৃপক্ষের সাথে তাদের কিটগুলো পরীক্ষার জন্য যোগাযোগ করবেন।

ডা. জাফরুল্লাহ বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত এ করোনাভাইরাস টেস্টিং কিটের পরীক্ষা শেষ করতে এক সপ্তাহ সময় লাগতে পারে।

গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ চূড়ান্ত অনুমোদনের জন্য ২৫ এপ্রিল তাদের কিটগুলো বিএসএমএমইউ এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কাছে হস্তান্তর করে।

করোনাভাইরাস বা কোভিড-১৯ পরীক্ষা করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ একটি ‘সহজ, কার্যকর ও সস্তা’ পদ্ধতি উদ্ভাবন করেছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গ সংস্থা আরএনএ বায়োটেক লিমিটেড সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সহায়তায় ‘গণস্বাস্থ্য র‌্যাপিড ডট ব্লট’ নামে পদ্ধতিটি উদ্ভাবন করে।

১৭ মার্চ গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, তারা একটি পরীক্ষার কিট তৈরি করেছে যা ১৫ মিনিটের মধ্যে কোভিড-১৯ শনাক্ত করতে পারে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print