ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজার শহরে খুরুশকুল থেকে কুলসুমা বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১ মে) সকাল ৮টায় খুরুশকুল ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন ঝাউবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুলসুমা কক্সবাজার সদরের চৌফলদন্ডীর ইব্রাহিম খলিলের মেয়ে। কি কারণে কুলসুমার মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য পাওয়া না গেলেও স্বামীর মারধরের কারণেই তার মৃত্যু বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার পর থেকে কুলসুমার স্বামী রিয়াজ উদ্দিন গা ঢাকা দিলেও জিজ্ঞাসাবাদের জন্য কুলসুমার শাশুড়ি মনোয়ারা বেগমকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কবির জানান-নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print