ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করায় কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফেইসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।

রমনা থানায় গ্রেপ্তার দেখানোর আগে তাদেরকে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ ব্যাপারে বুধবার সকালে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, র‌্যাব-৩ এর একটি দল আটককৃতদের রমনা থানায় হস্তান্তর করেছে।

র‌্যাব-৩ থেকেও বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে মঙ্গলবার নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা জামশেদুল ইসলাম।

“ফেইসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে হাজির করা হবে।”

রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানিয়েছেন, এই মামলার ১১ জন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেইসবুক অ্যাকাউন্টে দেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। মুশতাক তার ফেইসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print