ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরগুনায় দুই সাংবাদিক গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বরগুনার দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ।

গ্রেফতার দুই সাংবাদিক হলেন, বাংলা ট্রিবিউন, দৈনিক দেশ রূপান্তর ও নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলের বরগুনা প্রতিনিধি সাংবাদিক সুমন সিকদার ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামাল মীর। একই মামলায় রমিজ জাবের টিংকু নামের আরো একজন গ্রেফতার হয়েছেন। অন্য আসামিরা হলেন, আসাদ সবুজ, রাব্বি, ছগির হোসেন ও রুবেল। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

বরগুনা থানার ওসি আবির হোসেন মোহাম্মদ জানান, বুধবার লামিয়া নামে এক নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়। মামলায় সাতজন নামীয় আসামি রয়েছেন।

আসমিদের বিরুদ্ধে ওই নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print