ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে বাজার মনিটরিং নামে আছে কাজে নাই!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

pic-bazar-2
.

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাজার মনিটরিং কমিটি নামে থাকলেও কাজে নেই। কমিটি গঠনের পর গত দেড় বছর আগে ১ম সভা অনুষ্ঠিত হয়। এরপর বাজার মনিটরিংয়ে ভাটা পড়ে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার সকল বাজারে প্রতি দোকানে দ্রব্য মূল্য তালিকা টাঙানো ও নিয়মিত মনিটরিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তা নামে মাত্র সক্রিয় থাকলেও পরবর্তীতে তা অদৃশ্য কারণে থমকে যায়।

অভিযোগ রয়েছে এ মনিটরিং কমিটি কার্যক্রম না থাকায় বাজারের যারযার খেয়াল খুশি মত ভোগ্যপণ্যের দাম আদায় করছে। নেই মূল্য তালিকা। এছাড়া উপজেলার সদরের ফুটপাত দখল করে অবৈধ বাজার বসিয়ে দৈনিক অর্থ আদায় করছে স্বঘোষিত বাজার কমিটি।

11215048_869181826511952_5533909183163915867_n
.

নাম প্রকাশ না করার শর্তে পৌর সদরের এক ব্যবসায়ী জানান, উপজেলা সদরের ফুটপাতে ও পুরাতন আদালত ভবনের জায়গায় বসা বাজার থেকে প্রশাসনকে মাসোহারা দিতে হয়। তাই কোনো অভিযানও চলে না এ বাজারে এমনটাই জানান ওই ব্যবসায়ী।

উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্য ও বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ বলেন, তৎকালীন নির্বাহী অফিসার খন্দকার নুরুল হকের আমলে গঠিত বাজার মনিটরিং কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তবে প্রশাসনের নজরদারি না থাকার কারণে এখন তা থমকে যায়।

স্থানীয় ক্রেতাদের অভিযোগ উপজেলার একেক বাজারে একেক দাম নিচ্ছে বিক্রেতারা। দ্রব্যমূল্যের তালিকা নেই বললেই চলে।
ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রাখায় উপজেলা সদরের সড়ক দিয়ে পথচারীদের চলাচল দূরূহ হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, হাসপাতালে আসা রোগীদের চলাচলে বিপাকে পড়তে হচ্ছে।

pic-bazar-1
.

পথচারীদের অভিযোগ কয়েকদিন উপজেলা প্রশাসন লোক দেখানো অভিযান চালালেও বর্তমানে একশ্রেণির দখলবাজরা সিন্ডিকেট করে ফুটপাত দখল করলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

এছাড়া পুরাতন আদালত ভবনের সামনে অবৈধ কাঁচা বাজার থাকলেও তা উচ্ছেদে কোনো পদক্ষেপ না নেয়া অরক্ষিত হয়েছে পড়েছে ভূমি অফিসের রেকর্ডরুম ও সাব-রেজিষ্ট্রার কার্যালয়।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম দ্রব্যমূল্যের বিষয়ে বলেন, কেউ তো কোনো অভিযোগ দেয় না। অভিযোগ পেলে মনিটরিং কমিটির সভা ডেকে বাজার কমিটিকে নিয়ে বসে সিদ্ধান্ত নেয়া যেত।

ফুটপাত দখলের ব্যাপারে তিনি বলেন, কয়েক দিন আগেও অভিযান চালিয়েছি। উচ্ছেদের পর পুনরায় বসে যায়।

পুরাতন আদালত ভবনের সামনের অবৈধ বাজার দীর্ঘদিন ধরে চলে আসছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print