ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সিদ্ধিরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে রিমন সাউদ (২৪) নামে ছেলের মৃত্যুর খবর শুনে এক ঘণ্টা পর হার্ট অ্যাটাক করে বাবা হাজী ইয়ার হোসেন (৬০) মৃত্যু কোলে ঢলে পড়লেন।

নাসিক সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ সরদারপাড়া এলাকায় আজ সোমবার সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। এতে শোকের ছায়া নেমে আসে এলাকায়।

রিমন সাউদের করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনও রিপোর্ট পায়নি বলে জানিয়েছেন।

রিমন সাউদের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোর রাত ৩টায় দিকে অসুস্থ বোধ করলে আমার চাচাতো ভাই রিমন সাউদ নিজ বাড়ির ২য় তলা থেকে পায়ে হেটে গাড়িতে উঠে। পরে ঢাকার বিভিন্ন হাসাপাতলে নিয়ে যাই কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকার কারণে কোন হাসপাতালে ভর্তি নেয়নি। অবশেষে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে ছেলে মৃত্যুার শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেন বাবা হাজী ইয়ার হোসেন। বাবাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

হাজী ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print