ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে সপরিবারে পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি

ফাইল ছবি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এক স্বাস্থ্যকর্মী ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিবেশীরা পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইমারজেন্সি অ্যাটেনডেন্স পদে কর্মরত।

গত শনিবার রাতেই পটিয়া পৌরসভার দক্ষিণ গৌবিন্দারখীল এলাকায় এই ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদ। তিনি বলেন, হুমকির বিষয়টি ওই কর্মী তাঁকে জানিয়েছেন। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও ও থানার ওসিকে জানানো হয়েছে।

হুমকির বিষয়ে ওই স্বাস্থ্যকর্মী বলেন, করোনা শনাক্ত হওয়ার খবর জানার পর থেকে তিনি বাড়িতে ‘আইসোলেশনে’ আছেন। কিন্তু গত শনিবার রাত আটটার দিকে পাশের দুটি বাড়ির লোকজন তাঁর বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। একপর্যায়ে তাঁরা বলেন, বাড়ি থেকে পরিবারের কেউ বের হলে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। অথচ করোনার ফল আসার পর থেকে তাঁরা কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print