ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আ’লীগের ভুল নীতির কারণে দেশ দূর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, মানুষ দিশাহীন হয়ে পড়েছে। স্বাস্থ্য, খাদ্য ও অর্থ কষ্টে দিন দিন আরো বেশি ধাবিত হচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময়ে যে অস্থিরতা বিরাজ করছে তা এখন আবারো দৃশ্যমান হতে যাচ্ছে। ধীরে ধীরে দেশ দূর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আজ শুক্রবার নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবন থেকে করোনা দূর্যোগে কর্মহীন ও অসহায় জনগোষ্ঠীর জন্য ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে ত্রাণ হস্তান্তরকালে এসব কথা বলেন।

আবুল হাশেম বক্কর আরো বলেন, আওয়ামী লীগ সরকারের ভুল ও একগুয়েমী নীতির কারণে দেশের আজ এ অবস্থা। এর থেকে উত্তোলনে সকল পেশার শ্রমিক ও আম জনতা এক হতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। না হলে এখন যেভাবে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, সামনের দিনগুলোতে খাদ্য সংকটে পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক সালাউদ্দীন লাতু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল, সাধারণ সম্পাদক মামুন আলম, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আব্বাস খান, সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদ, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print