ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনা কেড়ে নিলো আরেক সাংবাদিকের প্রাণ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে গিয়ে মারা গেছেন আরও একজন সাংবাদিক। আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরীক্ষা করতে গিয়ে অপেক্ষমাণ অবস্থায় অসুস্থ হয়ে ঢলে পড়ে যান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ওই সাংবাদিকের নাম এম মিজানুর রহমান খান। তিনি ‘দৈনিক বাংলাদেশের খবরের’ সিনিয়র ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও মিজানুরের সহকর্মী শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপস্থিত সাংবাদিকরা জানায়, আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিজানুর গিয়েছিলেন করোনা পরীক্ষা করতে। সেখানে অপেক্ষারত অবস্থায় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে ডিআরইউতে উপস্থিত সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print