ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গুলশানে ইউনাইটেড হাসপাতালে করোনা ইউনিটে আগুন: ধোঁয়াচ্ছন্ন হয়ে নিহত ৫

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯ টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের নীচতলায় করোনা ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে। তবে এই সময়ের মধ্যে নিহত হন ৫ জন। জানা গেছে, নিহত সকলেই করোনা রোগী ছিলেন।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, হাসপাতালের পাশে অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগেছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল থেকে সকল রোগীকে বের করে আনা হচ্ছে। চারদিকে শুধু চিৎকারের আওয়াজ। রোগীদের বাঁচার আকুতি। ফায়ার সার্ভিস বলছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের ভিতরে ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের ধারনা প্রকাশ করেছে, করোনা ইউনিটের এসি বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা। তবে বিস্তারিত তদন্ত শেষে বোঝা যাবে। রাত ১০ টা ৫০ মিনিটে জানানো হয়, এখনো হাসপাতালের করোনা ইউনিট ধোঁয়াচ্ছন্ন হয়ে রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print