ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ১০ চিকিৎসকসহ আরও ১৫৯ জন করোনা রোগী সনাক্ত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে ১০ জন চিকিৎসকনহ আরও ১৫৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে নগররীতে ১১৫ ও উপজেলার ৪৪ জন।

আজ শুক্রবার (২৯ মে) চট্টগ্রামে করোনা পরীক্ষার ৩ ল্যাবে ৩৮৯টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, আক্রান্ত ১৫৯ জনের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ১১৫ জন ও উপজেলা পর্যায়ে ৪৪ জন রয়েছেন ।

.

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব ২৩১ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৯৭টি পজেটিভ। এরমধ্যে নগরীতে ৯৩ জন ও উপজেলায় ৪ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৩১টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে নগরের ৯৩ জন ও উপজেলার ৪ জন।

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, চমেক ল্যাবে শুক্রবার শনাক্তদের মধ্যে ১০ জন চিকিৎসক আছেন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষায় ৬১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাঁদের মধ্যে নগরীতে ২২ জন ও উপজেলার ৩৯ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ১ জন, আনোয়ারার ১ জন, বোয়ালখালীর ৫ জন, পটিয়ায় ১৩ জন, রাউজানের ১ জন, চন্দনাইশের ১৩, হাটহাজারীতে ১ জন, সীতাকুণ্ডে ৮ জন ও সন্দ্বীপের ১ জন রয়েছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবের প্রধানসহ দু’জন পজিটিভ হওয়ার প্রেক্ষিতে আপাতত এই ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) ল্যাবে চট্টগ্রামের ১৭টি নমুনা পরীক্ষায় একজনের করোনা পজিটিভ এসেছে। তিনি উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৫৮৩ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৭১ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৫ জন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print