ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজ চট্টগ্রামের ছয় উপজেলায় ১৯ কেন্দ্রে ইউপি নির্বাচন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

712a46a8ebab8c13a67b97ee8db20161030200347
.

চট্টগ্রামের স্থগিত হওয়া ৬টি উপজেলার ১৯ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য স্থগিত হয়েছিল এসব কেন্দ্রের ভোট। ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এছাড়া সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ৬টি উপজেলার ১৬ ইউনিয়নের ১৯টি কেন্দ্রের মধ্যে হাটহাজারীতে ৫টি, সদ্বীপে ১টি, বোয়ালখালীতে ৪টি, পটিয়ায় ৫টি, আনোয়ারায় ১টি এবং সাতকানিয়ায় ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ১৯টি কেন্দ্রের প্রত্যেকটিতে ব্যালট পেপার ও ব্যালট বাক্স পৌঁছে দেয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তারাও পৌঁছে গেছেন। গতবারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, ১৭টি কেন্দ্রে আমরা ৫০০ পুলিশ মোতায়েন করেছি।

চলতি বছরে বিভিন্ন সময়ে চট্টগ্রামের এসব উপজেলায় ইউপি নির্বাচন হয়েছিল। তবে সহিংসতার জন্য কেন্দ্রগুলোতে নির্বাচন স্থগিত করেছিল কমিশন।

এদিকে, উপজেলা নির্বাচন কর্মকর্তাকে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মারধর করায় বাঁশখালী উপজেলার সব ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছিল। সেখানে এবারো নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print