ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মোটরসাইকেল চুরির মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গাজীপুর মহানগরীর টঙ্গীর আলোচিত যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিনকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে হত্যা, মাদক সেবনসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচিত হয়েছিলেন যুব মহিলা লীগের এই নেত্রী।

টঙ্গী পূর্ব থানার এসআই বাবুল আহমেদ জানান, ৩ মার্চ টঙ্গী পূর্ব থানায় মোটরসা ইকেল চুরি ও হামলার ঘটনায় যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিন ও তার স্বামী জসিম উদ্দিন সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন নাসিমা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিস্তার গেইট এলাকা থেকে নাসিমা আক্তার নাসরিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। মামলার অপর আসামি নাসিমার স্বামী সুমন পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি ও হামলার মামলায় গ্রেফতার করে নাসিমা আক্তার নাসরিনকে আদালতে পাঠানো হয়েছে। সূত্রঃ শীর্ষ নিউজ

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print