ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনায় মারা গেলেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা জসীম উদ্দিন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদার। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব সুপারিন্টেনডেন্ট কাস্টমসে কর্মরত ছিলেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত জসীম উদ্দিন মজুমদার সম্প্রতি এই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন বলেও জানান সৈয়দ এ মুমেন।

এদিকে, জসীম উদ্দিন মজুমদারের মৃত্যুর আগে সর্বশেষ ৩০ মে হিসেব অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম বন্দর জেটির তিন কর্মচারী মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কাস্টম হাউজ ও চট্টগ্রাম বন্দরের ৩৫ কর্মকর্তা ও কর্মচারী। যাদের মধ্যে ২১ জন বন্দরের ও ১৪ জন কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী।

এ ছাড়া এনবিআর সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে আছেন আরও অন্তত ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print