ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল (৩৮)।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে রাশেদ কামাল (৩৮) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। নিহত রাশেদ কামাল উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

আজ ১১জুন (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার গেইটের সামনে এ ঘটনা ঘটে।

.

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে একটি দেওয়াল নির্মাণ কাজ চলছিল। সেখানে দাড়িয়ে রাজমিস্ত্রিদের কাজ তদারকি করছিল রাশেদ। এসময় দুষ্কৃতিকারীরা সিএনজি যোগে এসে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ কামাল গুরুতর আহত হন। পরে তাকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনার পর নানুপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আবদুল্লাহ আল মাসুম ঘটনাস্থল পরিদর্শন করছেন। তিনি সাংবাদিকদের বলেন, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ তদন্ত করে দেখছে এবং খুনিদের গ্রেফতারের চেষ্টা করছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print