ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীর স্থগিত কেন্দ্রের সবকটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

14590278_1328680210476627_1583827838416036012_n
.

স্থগিত হওয়া চট্টগ্রামের হাটহাজারীর ৫টি ইউনিয়নের ৫ কেন্দ্রের ভোট গ্রহণ  সোমবার (৩১ অক্টোবর) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩নং মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড, ৮নং মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও ১২নং চিকনদন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই তিন ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা।

এছাড়া ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নে ৮নং ওয়ার্ড শুধুমাত্র ইউপি সদস্য পদে, ৬নং ছিপাতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে মেখল ইউনিয়নে মো. সালাউদ্দিন চৌধুরী, মির্জাপুরে মো. নুরুল আবচার ও চিকনদন্ডীতে মো. হাসানুজ্জামান বাচ্চু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই ও ভোট প্রদানের চেষ্টার অভিযোগে ছিপাতলী ইউনিয়নের গাউছিয়া মাদ্রাসা, মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, মেখল ইউনিয়নের উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিকনদন্ডী ইউনিয়নের ছালামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print