ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পতেঙ্গা উপকুলে ৮৫০ টন ডালসহ জাহাজ দুর্ঘটনায় কবলিত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রাম বন্দর বহিনোঙ্গর সংলগ্ন বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকুলে প্রায় ৮৫০ টন বোঝাই মটর ডালসহ ‘এমভি নিউ গোলাম রহমান’ নামের একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে।

আজ রবিবার (২১ জুন) সকালে পতেঙ্গা উপকূলে সাগরে প্রচণ্ড ঢেউয়ে মধ্যে আকস্মিকভাবে জাহাজটির একপাশে তলা ফেটে যায়। এরপর দ্রুত জাহাজটিকে পতেঙ্গা সীবিচ এলাকার দিকে চালিয়ে চরায় উঠিয়ে দেওয়া হয়।

বন্দর সূত্র জানায়, মডার্ন লজিস্টিকসের মালিকানাধীন জাহাজটি বন্দরের বহির্নোঙরের অন্য একটি জাহাজ থেকে ডাল খালাস করে খুলনার নোয়াপাড়ার দিকে যাচ্ছিল। যাত্রা শুরুর পরেই এটি দুর্ঘটনায় পড়ে।

বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন কর্মকর্তা বলেন, মডার্ন লজিস্টিকসের মালিকানাধীন জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে ডাল খালাস করে খুলনার নোয়াপাড়ার দিকে যাত্রা শুরুর পর দুর্ঘটনা ঘটে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নবী আলম জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটির নাবিকরা এখন নিরাপদে আছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print