ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৫

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
কর্ণফুলী সিকলবাহা এলাকায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী পিকআপকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টো গেলে বাসটির ২ যাত্রী নিহত ও অন্তত আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

আজ রবিবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুরুষ ও নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

.

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম আরমান জানান, দুপুর দেড়টার দিকে মান্নান এক্সপ্রেস নামের একটি পটিয়ার লোকাল বাস চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এসময় উল্টো দিক হতে আসা একটি বালুবোঝাই একটি পিকআপকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষ ও একজন নারী মারা যান। বাসের আরও দুইজন যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বালু বহনকারী পিকআপটিকে আটক করা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print