ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাপের কামড়ে স্ত্রী কন্যার পর এবার মারা গেলেন আবু বক্কর সিদ্দিক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

এই সাপের কামড়ে মারা যান আবু বক্কর সিদ্দিক।

স্ত্রী, কন্যার পর এবার সাপের ছোবলে মারা গেলেন আবু বক্কর সিদ্দিক (৬০) নামের এক ব্যাক্তি।  কুষ্টিয়ার কুমারখালীতে এ ঘটনা ঘটেছে।

দুই বছরের মাথায় সাপের কামড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকার অনেকে বলছে এটা অলৈকিক।

আবু বক্কর সিদ্দিক (৬০) মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত আবু বক্কর পেশায় একজন কৃষক এবং কুমারখালীতে উপজেলার যদুবয়বা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায় প্রায় এক বছর পূর্বে নিহতের কন্যা ময়না (১১) ও দুই বছর পূর্বে তার স্ত্রী নুরজাহানের একই ঘরে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল।

আজ বুধবার সকালে সরেজমিনে ওই এলাকায় গেলে প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতই মঙ্গলবার রাতে নিহত আবু বক্কর ঘুমিয়ে পড়লে রাত ১১ টার দিকে তার গলায় কামড় দেয় সাপ। এসময় তিনি নিজেই সাপটিকে ধরে মাটিতে আছাড় মেরে হাতপাখা দিয়ে আঘাত করলে সাপটি দুর্বল হয়ে যায়। পরে প্রতিবেশীরা ছুটে এসে সাপ ও নিহত বক্করকে স্থানীয় মন্টু সাপুড়িয়ার বাড়িতে নিয়ে যায়। সাপুড়িয়া আবু বক্করকে পরীক্ষা করে বলেন তার আর কিছু করার নেই। পরে তাকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহতের ভাই ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, রাতে শুয়ে থাকা অবস্থায় সাপে কামড় দিলে সাপ ও নিহত আবু বক্করকে প্রথমে সাপুড়িয়ার বাড়িতে এবং পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। -সূত্র: ইউএনবি

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print