ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনা আক্রান্ত হয়ে দেশে প্রথম বিচারকের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

এবার নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণ হারালেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. ফেরদৌস আহমেদ। তিনিই দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম বিচারক।

লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. ফেরদৌস আহমেদ।

আরও খবর: করোনায় আক্রান্ত লালমনিরহাট জেলা জজ ফেরদৌস আহমেদ

আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জজ মো. ফেরদৌস আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন জজ মো. ফেরদৌস আহমেদ। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পাশাপাশি তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়। কিন্তু আজ রাত সাড়ে ৯টার দিকে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print