ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হালিশহরে ভাড়া বিরোধে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ভাড়া বিরোধের জের ধরে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাগর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রাজু নামে অপর এক যুবক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাগর স্থানীয় টমটম চালক বলে পুলিশ জানায়।

সিএমপির বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী রাতে এ ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবকের সাথে ভাড়ায় যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় টমটম চালক সাগরের। ওই যুবকরা তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। আজকে রাতে সাগরকে কাছে পেয়ে তারা তাকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেয়ার আগে তার মৃত্যু হয়। ঘটনার সময় বাঁচাতে গিয়ে আরও এক যুবক আহত হয়েছে। ঘটনাস্থল তদন্ত করেছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print